ইঁদারার জল নেওয়াকে কেন্দ্র করে দুই জায়ের বচসায় আহত হল ছোট জা। আহত মহিলা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গাজোল থানার করলাভিটা গ্রামে। জানা গিয়েছে, আহত মহিলার নাম শিপ্রা মন্ডল। তারা দুই পরিবার এক সময় একসঙ্গে থাকত। বেশ কয়েকমাস থেকে তারা বাড়ি ভাগাভাগি করে আলাদা থাকতে শুরু করেছে। ফলে তারা কাজের জলের জন্য ইঁদারাকে ব্যবহার করতো দুই পরিবারই। এদিন সকাল বেলা ইঁদারার জল ব্যবহার নিয়ে দুই পরিবারের বচসা শুরু হয়। অভিযোগ সেই সময় বড় জা শুক্লা মন্ডল ছোট জা শিপ্রা মন্ডলের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। এতে শিপ্রা মন্ডলের মাথায় গুরুত্বর আঘাত লাগে। স্থানীয় প্রতিবেশীরা কোন রকমে শিপ্রাকে উদ্ধার করে গাজোল গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। তার মাথার আঘাত গুরুত্বর থাকায় তাকে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনায় গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আহতের পরিবারের পক্ষ থেকে। ঘটনার তদন্তে পুলিশ।
মালদা